৫ আগস্ট এর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়- জেলা পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্ট এর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়- জেলা পুলিশ সুপার
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪



৫ আগস্ট এর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়- জেলা পুলিশ সুপার

জামালপুর প্রতিনিধি : ৫ আগস্ট এর আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয়। পুলিশ সম্পর্কে জনগণের যে ধারণা সেটি পরিহার করে দেশ ও সমাজ সংস্কার করতে হবে। এছাড়া সম্ভব নয়।
জামালপুরে সরিষাবাড়ীতে সরিষাবাড়ী থানার আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এসব কথা বলেন ।

এছাড়াও তিনি বলেন, পুলিশ বাহিনীতে ঊর্ধ্বতন কয়েকজন অসৎ পুলিশ অফিসারের কারণে আজ পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে। যে সকল সৎ ও নির্ভীক পুলিশ অফিসার বিভিন্নভাবে অবহেলিত ছিলেন। আজ তাদেরকে পুলিশ বাহিনীতে পুনরায় যোগদান ও পদোন্নতি দিয়ে পুলিশ বাহিনীকে আরও বেগবান করা পরিচ্ছন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই,গুজব, চাঁদাবাজি, সন্ত্রাস, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ নিয়ন্ত্রণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেছেন থানার এসআই সুমন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, সাবেক পৌর মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহিন, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে থানার অফিসার্স ও পুলিশ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের প্রধানগণ, ব্যবসায়িকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৩০   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ