গণঅভ্যুত্থানে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়: ডিসি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



গণঅভ্যুত্থানে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়: ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে ক্ষতি হয়েছে সেটা কোনভাবে পূরণ করা সম্ভব নয়। রাষ্ট্র বিভিন্নভাবে আর্থিক ও বিভিন্ন সহযোগিতা দিয়ে তারা পাশে থেকেছে। নারায়ণগঞ্জ থেকে নিহত-আহতদের পরিবারের সদস্যরা যারা এসেছেন তাদের অনেকেই আমি চিনি। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন কাজে তারা আমাদের সাথে ছিলেন। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি এবং কয়েকজনকে চিকিৎসার ব্যবস্থাও করেছি।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে একটি সভার আয়োজন করা হয়। এ সভায় উপস্থিত থেকে এ কথা বলেন জেলা প্রশাসক।

এসময় তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এখানে উপস্থিত ৮৩ জন আহত এবং নিহতের পরিবারকে আমরা আর্থিক অনুদান দেবো। এছাড়াও যদি এমন হয় যার পরিবারের একজনই উপার্জন করতেন এবং সেই মারা গেছেন, বর্তমানে সেই পরিবারের অবস্থা খুবই খারাপ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটা পারি চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১৮   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ