বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বন্দরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন,মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান, বন্দর উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মোসাম্মৎ শামসুন নাহার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম,কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার কাইয়ুম খান,প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম,আনসার ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরপ্রধানগণ।

বিভিন্ন জনের প্রশ্নের জবাবে সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন,ইদানীং খবর পেয়েছি অনেকেই ড্রেজারের সাহায্যে বালু দিয়ে কৃষি জমি-জমা ভরাট করছে। এটা সম্পূর্ণরূপে বালু ব্যবস্থাপনা আইন ২০১০ ধারার অপরাধ। এই অপরাধে যে কাউকে আটক করা হতে পারে। আমরা এসব ড্রেজারদস্যূদের ব্যাপারে জেলায় রিপোর্ট পাঠিয়েছি নির্দেশনা এলেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন,পশু-পাখির খামার নিয়ে প্রার্ণী সম্পদ কর্মকর্তাকে মৎস্য খামারে মুরগীর বিষ্ঠা ব্যবহার নিষিদ্ধ বিষয়টি মনিটরিংয়ের নির্দেশ দেয়া হয়। খুৎবার মধ্যে মাদক বাল্যবিবাহ নিয়ে প্রতিটি মসজিদের ইমাম সাহেব যেন আলোচনা করে সেই বিষয়টি খেয়াল রাখবেন। ইমাম সাহেবরা আলোচনা করলে একটা ভাল ফলাফল পাওয়া যাবে। এখনকার সময়ে মানুষ মানুষের প্রশংসার করেনা বরং যে উপকার করে তার প্রতি বিরূপ আচরণ করে এটাই এখন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৩   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ