এক ঘণ্টার পারফরম্যান্সে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি উপহার পান অরিজিৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক ঘণ্টার পারফরম্যান্সে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি উপহার পান অরিজিৎ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



এক ঘণ্টার পারফরম্যান্সে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি উপহার পান অরিজিৎ

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোটি কোটি টাকা উপার্জন করলেও তার জীবনযাপন অতিসাধারণ। পছন্দের গায়ক হওয়ার পাশাপাশি, ‘মাটির মানুষ’ হিসাবে অনুরাগীদের ‘মনের মানুষ’ হয়ে উঠেছেন এই শিল্পী।

আর এই অনুরাগীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়করা। এদের মধ্যে অন্যতম রাফতার এবং ইক্কা সিং। অরিজিতের উদাত্ত গলায় প্রশংসা করে যিনি অনায়াসে বলতে পারেন, ‘উপার্জনের ক্ষেত্রে বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন অরিজিৎ। কিন্তু তার জীবনে কোথাও নেই সেই প্রাচুর্যের ছাপ। অরিজিৎ এতটাই অর্থবান যে আমার মতো ১০০ জনকে কিনে ফেলতে পারেন।’

ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। তার গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে সেটাতে চড়ে বেরিয়ে যান। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক।

অরিজিৎ-স্তুতিতে তার সংযোজন, ‘উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন তাকে প্রচুর জোর করছিলেন বিয়েতে পারফর্ম করার জন্য। শেষমেষ গায়ক তার কাছে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ি। সেই লোকও রাজি হয়ে গেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে গায়ককে ডুপ্লেক্স গিফট করলেন তিনি।’

ইক্কা যোগ করেন, যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বাইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত! পাশ থেকে সায় দেন রাফতার।

ইক্কা আরও ফাঁস করলেন, ‘একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না।’

চলতি বছরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাদশা-অরিজিৎ জুটি। থাইল্যান্ডের ব্যাংককে অরিজিতের সঙ্গে একই মঞ্চে শো করেছিলেন ‘বাদশা’। ওই শোয়ের মঞ্চে বাদশার আগেই উঠেছিলেন অরিজিৎ সিং। তিনি দর্শকদের সামনে বাদশাকে স্বাগত জানান। আর তখনই সকলের সামনেই অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাদশাকে।

যদিও এই ঘটনায় সেসময় কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তারপর বাদশাকে হাত ধরে তুলে তাকে জড়িয়ে ধরেন গায়ক।

প্রসঙ্গত, অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। ২০২৩-এর সেপ্টেম্বরে এ রাজ্যে এসেছিলেন বাদশা। তারপর এক ফাঁকে সোজা পোঁছে গিয়েছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।

বাংলাদেশ সময়: ১১:০৭:২১   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
সিদ্ধিরগঞ্জে সীমানা প্রাচীর ধসে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক
নজরুলক পাঠ্যপুস্তক, গবেষণা ও ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জমির উদ্দিনের মৃত্যু জাতীয় সংসদে শোক, সরকার ও বিরোধীদলের স্মৃতিচারণ
সরকার ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের সঙ্গে আপস করবে না : অর্থমন্ত্রী
জামালপুরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের টিনের চাল বিক্রি করে দিল বিএনপি নেতাকর্মীরা
টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ