জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



জামালপুরে প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সুইট সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) সকালে সুইট সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মাঠে ১৯টি ইভেন্টে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ১২০জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এতে জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনিছুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ এর
নির্বাহী সচিব আবুল হোসেন সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, সুইট বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাবেক সভাপতি আমিমুল এহসান শাহিন, সাবেক অর্থ সচিব রশিদুজ্জামান লেবু, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক ও দাতা সদস্য আবুল হোসেন (বিএসসি)।

এসময় সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাবেক সহ-সভাপতি আসাদুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করা হয়। খেলা শেষে ১৯টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ