নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ : খন্দকার মোশাররফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ : খন্দকার মোশাররফ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪



নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচির সভাপতি ডাক্তার শাহিদুল হাসান (বাবুল) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সফর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশনের সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন আনন্দ ও ঢাকাস্থ দাউদকান্দি

জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২২   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ