স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন, প্রশ্ন চরমোনাই পীরের

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন, প্রশ্ন চরমোনাই পীরের
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন, প্রশ্ন চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নয়? হিন্দুরা এ দেশের নাগরিক তাদের ভালোমন্দ আমরা দেখবো। এটা নিয়ে অন্য দেশে আলোচনা হবে কেন?

শুক্রবার (২৯ নভেম্বর) চরমোনাই মাহফিল ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, ‘দেশের এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তুলে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে বাতিল পালাতে বাধ্য হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন বিষয়ে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ছাড়া বিজয় সম্ভব নয়। বিজয় অর্জন করতে হলে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে যেই নীতি ও আদর্শ নিয়ে পাঠিয়েছেন সেই নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি এই নীতি আদর্শকে বিশ্বাস করেন তবে আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করতে হবে।’

গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘যারা দখলবাজি করছে এরা আধা পাগল। এদের চিকিৎসার জন্য একটি মেন্টাল হসপিটাল তৈরি করা জরুরি। তবে এসব রাজনীতিবিদরা সুস্থ হলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

দলেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘একটি সরকার পরিবর্তন করা সহজ হলেও আদর্শ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা তত সহজ নয়। এজন্য আদর্শবান ও চরিত্রবান প্রজন্ম গড়ে তুলতে হবে। সেজন্য আমরা মেধাবীদেরকে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আনতে বদ্ধপরিকর।’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম, জিএম রুহুল আমীন, শেখ ফজলুল করীম মারুফ, শরিফুল ইসলাম রিয়াদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ দেশের সর্ববৃহৎ জুমার জামাত চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি ও খুৎবা প্রদান করেন নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ। জুমার জামাতে অংশ নেন বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, উলামায়ে কেরাম ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

৩০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় হযরত পীর সাহেব চরমোনাইর আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।

মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে গতকাল দুইজন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। উভয়ের জানাজা শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৩৩   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ