মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদারীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সংগ্রামী মুসলিম জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের ইটেরপুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। পরে লেকেরপাড়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নেতাকর্মীরা ও স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দুদের) একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।

একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার নেতাকর্মী ও পাশাপাশি সংগ্রামী মুসলিম জনতার সদস্যরা।

এছাড়াও কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিভিন্ন সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৬   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
বিশ্ব খাদ্য দিবস আজ
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ: তিয়ানজিনে শিক্ষামন্ত্রী
সিটিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বসুন্ধরা কিংসের
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ