ভারত-আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন: মামুনুল হক

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারত-আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন: মামুনুল হক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



ভারত-আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন: মামুনুল হক

বাংলাদেশের মানুষের বন্ধু দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উসকানি দিয়েছে। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে, তাহলে সেটা মেনে নেয়া হবে না।

এ সময় ভারত বয়কটের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু!

খেলাফত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান।

মামুনুল হক বলেন, চিন্ময় কৃষ্ণ দাশকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে। ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:০০   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ