সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪



সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একি সফরে পাড়ি দিয়েছেন।

গত বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ফেসবুক ভেরিফাইড পেইজে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন।

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:২৮   ৪০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ