সোনারগাঁয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



সোনারগাঁয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মোছা. তাছলিমা (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত তাছলিমা কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বজনখোলার তোফাজ্জল মিয়ার স্ত্রী।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাচপুর ১নং ফুট ওভারব্রিজের নিচে মা-বাবা ভাঙ্গারীর দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ