আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪



আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিকাল ৪ টায় বিশনন্দী ফেরিঘাটের যাত্রী ছাউনীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার লনতলা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. লাইজু কবিরাজ ওরফে রাজু (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রবিউল হাসানের ছেলে আব্দুল্লাহ আল ফারদিন (২৫)।

র‍্যাব-১১ এর টহল টিম দৃত আসামিদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশি করে গাঁজাসহ তাদেরকে আটক করে। পরে পৌনে সাতটায় এজাহারসহ আসামিদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান র‍্যাব-১১ কর্তৃক আটককৃত মাদকসহ ২ জন আসামিকে থানায় হস্তান্তর করেছেন। তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে শনিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:২৫   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ