হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন
রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন

মাওলানা জোবায়ের আহমাদকে সভাপতি ও মাওলানা বশিরুল হাসান খাদিমানীকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশের লালবাগ জোন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় লালবাগ জামেয়া মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় অর্থ সচিব ও ঢাকা মহানগর যুগ্ম সচিব মাওলানা মুনির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ।

১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মাওলানা আনিসুর রহমানকে ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা সাইফুল্লাহ হাবিবীকে। সাংগঠনিক সম্পাদক পদে আছেন মাওলানা সানাউল্লাহ খান। মাওলানা নাসির বিন নুরকে করা হয়েছে প্রচার সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫২   ২৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘাত প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
‎ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ
সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ