সুনামগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪



সুনামগঞ্জে ভুয়া পুলিশ সদস্য আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভুয়া এক পুলিশ ও তার গাড়ি চালকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে বিশ্বম্ভরপুর ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর কাছ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন: ভুয়া পুলিশ সদস্য বাকির হোসেন (২৮) ও তার গাড়ি চালক তবারক হোসেন (৩০)।

বিজিবি জানায়, গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল চড়ে প্রবেশ করেন বাকির হোসেন। তখন মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে। ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করে।

আটক ভুয়া পুলিশ বাকির হোসেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মুকসেদপুর গ্রামের আবু চান মিয়ার ছেলে এবং গাড়ি চালক তবারক হোসেন একই উপজেলার দক্ষিণ গোটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, আটকদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, মাছিমপুর বিওপির সদস্যরা তাদেরকে আটক করে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৩৫   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
নান্দাইলে গার্ডার ব্রিজ অ্যাপ্রোচ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর
শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ