মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



মাগুরায় প্রতিবন্ধী দিবস পালিত

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’এই প্রতিপাদ্য নিয়ে জেলায় ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সদর উপজেলা ও পৌরসভার ২৩ জন প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। উপকরণের মধ্যে রয়েছে ২০টি হুইল চেয়ার, ২টি টয়লেট চেয়ার ও ১টি ট্রাইসাইকেল।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো.জাহিদুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য-শিক্ষা কর্মকর্তা মো.জিল্লুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০২   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ