শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আটক ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আটক ৫
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



শাহজালাল বিমানবন্দরে সোনাসহ আটক ৫

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল।

এসব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস হাউজ।

মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার মো. আল আমিন জানিয়েছেন, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

তারা হলেন-রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)।

বিজ্ঞপ্তিতে কাস্টমস হাউজ জানিয়েছে, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট সোমবার রাত আড়াইটায় বিমানবন্দরে নামে। এরপর সাড়ে ৩টার দিকে বাটিক এয়ারের আরেকটি ফ্লাইটও বিমানবন্দরের অবতরণ করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে দুইটি উড়োজাহাজের পাঁচ সন্দেহভাজন যাত্রীর আনা মালপত্রের সঙ্গে কম্বলে প্যাঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করা হয়।

তারপর স্ক্যান করে প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে মোট পাঁটি স্বর্ণের চাকতি, দুটি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জব্দ করা এসব সোনার ওজন প্রায় ৭ কেজি।

আটক ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে কাস্টামস হাউজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২১   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথমবারেই সেরা দশে আলফাডাঙ্গা বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি
‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’: নারায়ণগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন ও এভারলাস্ট মিনারেলসের সমঝোতা স্মারক স্বাক্ষর
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও আওতা বাড়িয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ