বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪



বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় বন্দর থানার মাহামুদনগরে ৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রতিষ্ঠানটিতে আসেন রাষ্ট্রদূত। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রতিনিধি দল কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের নবনির্মিত ৩৫টি বাণিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল এবং ম্যানেজার মো. মহসিন।

রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নেন এবং মতবিনিময় সভায় যোগ দেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩ টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৩২   ৫০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ