নির্বাচন কমিশনারদের সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশনারদের সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক শুরু
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪



নির্বাচন কমিশনারদের সঙ্গে সংস্কার কমিশনের বৈঠক শুরু

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সৌজন্য বৈঠক শুরু করেছে সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয়। তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বৈঠকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মুজমদার নেতৃত্বে ৯ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠক শুরু হয়।

এর আগে ২১ নভেম্বর সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০১   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ