ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ শনিবার (৭ ডিসেম্বর)। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন ।

ঘটনাবলি

১৭৮২ - টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

১৮৫৬ - রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৮৭২ - বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ অভিনীত।

১৮৮৯ - পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।

১৯১৭ - মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।

১৯৭০ - সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

১৯৭১ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভুটান।

১৯৭২ - চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ এর যাত্রা শুরু।

১৯৮৫ - ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন।

জন্ম

১৮৭৯ - বাঘা যতীন, বাঙালি বিপ্লবী।

১৮৯৩ - ফে বেইন্টার, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী।

১৯২৮ - নোম চম্‌স্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৩ - মণিশঙ্কর মুখোপাধ্যায়,শঙ্কর নামে বহু পরিচিত বাঙালি সাহিত্যিক।

১৯৫৭ - জিওফ লসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ।

১৯৬০ - আবদুল্লাতিফ কাশিশ, তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৭০ - কোর্টনি ব্রাউন, বার্বাডীয় ক্রিকেটার।

১৯৮৮ - এমিলি ব্রাউনিং, অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী, গায়িকা ও মডেল।

১৯৮৯ - নিকোলাস হল্ট, ইংরেজ অভিনেতা।

১৯৯১ - অ্যানিয়া শ্রাবসোল, ইংরেজ প্রমীলা ক্রিকেটার।

মৃত্যু

১৭৮২ - মহীশুরের বীর যোদ্ধা হায়দার আলী।

১৯৭০ - রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক।

১৯৯১ - আতাউর রহমান খান, বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক।

২০১৪ - খলিল উল্লাহ খান, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

২০২০ - জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত।

ছুটি ও অন্যান্য

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস (ভারত)

আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস।

বাংলাদেশ সময়: ১৩:৩০:২৮   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ