ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ২ কারারক্ষী আটক

প্রথম পাতা » খুলনা » ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ২ কারারক্ষী আটক
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ২ কারারক্ষী আটক

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজির অবিযোগে দুই কারারক্ষীকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) পুলিশের বিশেষ শাখা ( ডিএসবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন: ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মামুন চৌধুরী (২৮) ও ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (২৯)। তারা উভয়ই সাতক্ষীরা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ পরিচয়ে সদর থানার রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের উপর এক মাদক কারবারিকে আটক করেন দুই কারারক্ষী। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ অর্থ লাভের উদ্দেশে সেখানে অবস্থান করেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরবর্তীকালে পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তখন গোয়েন্দা পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে তাদের নিয়ে তাদের কাছে থাকা এক জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নেয়া হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৫৯   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ