বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ হোসেন
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ হোসেন

ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েজ অব টাইমস আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা।’

নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত৷’

জনগণ কোন ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৫   ২৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ