শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা, সরিষাবাড়ীতে প্রস্তুত প্রশাসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা, সরিষাবাড়ীতে প্রস্তুত প্রশাসন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা, সরিষাবাড়ীতে প্রস্তুত প্রশাসন

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন তাদের সর্বাত্মক প্রস্তুতি শেষ করেছে। উপজেলার ৮৮টি ভোটকেন্দ্র এখন ভোটারদের বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮৮টি কেন্দ্রের মধ্যে ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকছেন ২২৭ জন পুলিশ সদস্য। তারা স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে কাজ করবেন। ১,১৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। এছাড়াও বিশেষ টিম হিসেবে সহকারী রিটার্নিং অফিসার এবং সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি পৃথক স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। প্রযুক্তির ব্যবহারে এবার বাড়তি জোর দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা যায়।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য বিশাল এক কর্মীবাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮৮ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১০৬ জন পোলিং অফিসার তাদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মোট ভোটার- ৩,৪৯,৯৯২ জন। তারমধ্যে নারী ভোটার ১,৫৩,৪৬৩ ও পুরুষ ভোটার ১,৫১,৫২৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন এবং ভোটকেন্দ্র সংখ্যা ৮৮টি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান বলেন, “ভোটাররা যেন নির্ভয়ে এবং আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা বদ্ধপরিকর। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো কমতি রাখা হয়নি। আমরা সবার সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। সেবার ৮৯টি কেন্দ্রে ভোট পড়েছিল ৪৮.০৮%। ওই নির্বাচনে ৭ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ বিজয়ী হয়েছিলেন। এবার ভোটার সংখ্যা বাড়ায় এবং কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোট পড়ার হার আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৬   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পদ্মা পাড় খনন করে রাতভর মাটি পাচার হুমকির মুখে চরভদ্রাসনের রাস্তা-ঘাট ও স্বপ্নের ব্লক বাঁধ
ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ
আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবকের কারাদণ্ড
জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না - স্পীকার
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনের গোলে ইউরোপা লিগের আশা বেঁচে থাকল চেলসির
অপরাধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ডিএমপির জিরো টলারেন্স নীতি থাকবে : ডিএমপি কমিশনার
দুর্যোগ-দুর্ঘটনা নয়, ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ব: তাবিথ
শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ সপ্তাহের উদ্বোধন
টিকা ঘাটতি নিয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে পাঁচটি চিঠি দিয়েছিল ইউনিসেফ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ