আদালতকক্ষের ন্যায়বিচার প্রতিটি কোনে পৌঁছে দিতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতকক্ষের ন্যায়বিচার প্রতিটি কোনে পৌঁছে দিতে হবে
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



আদালতকক্ষের ন্যায়বিচার প্রতিটি কোনে পৌঁছে দিতে হবে

ন্যায়বিচারকে শহরের আদালতকক্ষে সীমাবদ্ধ না রেখে তা সারাদেশের প্রতিটি কোনে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘জুডিসিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইফিসিয়েন্সি ইন বাংলাদেশ’- শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি এ আহ্বান জানান। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাসহ বিচারসেবা দিতে দক্ষতা বাড়াতে করণীয় সম্পর্কে আয়োজিত এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান বিচারপতি বলেন, আমাদের সব প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে জনগণের সেবা করে এমন একটি বিচার বিভাগ তৈরি করা একটি একক উদ্দেশ্য নিহিত রয়েছে। ন্যায়বিচার অবশ্যই একটি বড় শহরের আদালত কক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি দেশের প্রতিটি কোণে পৌঁছে দিতে হবে। এটি অর্জনের জন্য, আমরা আইনি সহায়তা পরিষেবার প্রসার, সক্ষমতা বৃদ্ধি এবং আর্থ-সামাজিক বাধা অতিক্রম করার মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় প্রধান বিচারপতি সম্প্রতি আদালতকক্ষে এক বিচারপ্রার্থীর কান্নার ঘটনাটি তুলে ধরেন। যা ‘প্রধান বিচারপতির এজলাসে বিচারপ্রার্থীর কান্না’ শিরোনামে ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছিল।

প্রধান বিচারপতি বলেন, আমি বিশ্বাস করি, একটি জনকেন্দ্রিক বিচার বিভাগ এমন একটি ব্যবস্থা, যা শুধু বিচারই করে না, অধিকারকেও প্রতিষ্ঠা করে। এটি নাগরিকদের অধিকার সম্পর্কে শিক্ষিত করে তোলে, তাদের গ্রহণযোগ্য পরিষেবা নিশ্চি করে এবং স্বচ্ছতা ও ন্যায্যতার মাধ্যমে বিশ্বাস গড়ে তোলে। আর এই দৃষ্টিভঙ্গিই আমাদের প্রতিদিন চালিত করে এবং এটিই ভবিষ্যতের বিচার ব্যবস্থাকে নির্ধারিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার ‘রিভিউ’ নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুদ্ধার ও শক্তিশালী করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে থাকার বিধান বাদ দেওয়া হয়েছে। বিচার বিভাগ যাতে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে তা নিশ্চিত করা হয়েছে।

সেমিনারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি, জেলা পর্যায়ের বিচারক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৫   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ