হিন্দুরা সংখ্যালঘু নয় - জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দুরা সংখ্যালঘু নয় - জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪



হিন্দুরা সংখ্যালঘু নয় - জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ

জামালপুর প্রতিনিধি : পৃথিবীর বিভিন্ন দেশেই কমবেশি হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে। তারা নিজেদের কখনোই সংখ্যালঘু মনে করে না। আপনারা কেন নিজেদের সংখ্যালঘু ভাবেন এবং মনে করেন। এ দেশ আমাদের, আমরাই নিরাপত্তা দিব। নিরাপদে থাকবো। বর্তমানে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার প্রচেষ্টায় একটি মহল ষড়যন্ত্র করছে। যার প্রধান রাজনৈতিক হাতিয়ার মন্দির ও প্রতিমা।

শনিবার( ৭ ডিসেম্বর) বিকালে জামালপুরে সরিষাবাড়ীতে সরিষাবাড়ী থানার আয়োজনে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) সোহেল মাহমুদ এসব কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ এর সভাপতিত্ব করেন।

এএসপি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আইনি সহায়তা দিতে হবে। এমনটিই লেখা আছে। সেখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা এদেশেরই মানুষ, এদেশেরই নাগরিক। আপনারা সর্বদা সতর্ক ও সচেষ্ট থাকবেন। কেউ যেন আমাদের শান্তির বসবাস অশান্তিতে পন্ড করতে না পারে বলে জানান তিনি।

শনিবার বিকেলে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে মন্দির নিরাপত্তা শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে থানার এসআই শ্রাবণ সুমন এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা,খাগুরিয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রদর ও শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটি শিবলু চন্দ্র ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৭   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ