জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। তারা দেশের জনগণকে শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য আহ্বান করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ অবরোধ করেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল থমকে আছে।

১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩৫   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ