ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১১৩৫ - রাজা স্টিফেনের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
১৫৩০ - দ্বিতীয় মুঘল সম্রাট হিসাবে হুমায়ুনের অভিষেক।
১৭৪৮ - দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করে ফ্রান্স ও অস্ট্রিয়া।

১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।
১৭৯২ - রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।
১৭৯৩ - গেইসবার্গের যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয়।
১৮০১ - বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।
১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।
১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯০৬ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়।
১৯১৩ - কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।
১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।
১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।
১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।
১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।
১৯৩৯ - তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয়।
১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মাধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।
১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯৬২ - চীন-মঙ্গোলিয়া সীমান্ত চুক্তি পেইচিং এ স্বাক্ষরিত হয়।
১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।
১৯৭৮ - চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৭৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করে।
১৯৮৩ - ফ্রান্সের ডুবুরি সাগরের ৪৫০০ মিটার নিচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।
১৯৮৪ - চীনের প্রথম দক্ষিণ মেরু পরিদর্শন দল দক্ষিণ মেরুতে পৌঁছে।
১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।
১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।
১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৯৯ - চীনের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র এটেন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়।
২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।
২০০৪ - ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশসমূহ ভয়াবহ সুনামির সাক্ষী থাকল।

জন্ম

১১৯৪ - জার্মানির সম্রাট ফ্রেডেরিক দ্বিতীয়।
১৭১৬ - থমাস গ্ৰে ইংরেজ কবি।
১৭৯১ - চার্লস ব্যাবেজ, ইংরেজ গণিতবিদ। তাকে কম্পিউটারের জনক হিসাবে অভিহিত করা হয়।
১৮২২ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।
১৮৫০ -স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।
১৮৬১ - মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ, ইসলাম প্রচারক, তুলনামূলক ধর্মতাত্ত্বিক ও ব্যবসায়ী।
১৮৬২ - ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী।
১৮৮৭ - বিনয় কুমার সরকার , ভারতীয় সমাজ বিজ্ঞানী, অর্থনীতির অধ্যাপক এবং জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।
১৮৯৩ - মাও সে তুং, চীনা কমিউনিস্ট পার্টির নেতা।
১৯০৯ - বিমলাকান্ত রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি সংগীত, সেতার ও বাদ্য শিল্পী।
১৯৩৮ - আলমগীর কবির, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা।
১৯৯২ - মিনার রহমান, বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু

৯০১ - জাবির ইবনে ফুরবা, বিখ্যাত গণিতশাস্ত্রবিদ।
১৫৩০ - বাবর, ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
১৬২৪ - সাইমন মারিয়াস, জ্যোতির্বিজ্ঞানী।
১৮৩১ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।
১৯৪৩ - মানকুমারী বসু, বাঙালি কবি।
১৯৫০ - জেমস স্টিফেনসন, আইরিশ কবি ও ঔপন্যাসিক।
১৯৬১ - হরিদাস সিদ্ধান্তবাগীশ, স্মার্ত বাঙালি পণ্ডিত।
১৯৬১ - অনাথনাথ বসু, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।
১৯৭২ - হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
১৯৮৬ - এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী।

১৯৮৭ - মনোজ বসু, কথাসাহিত্যিক।
১৯৯২ - ডন কেমেনি, মার্কিন কম্পিউটার পুরোধা।
১৯৯৯ - শংকর দয়াল শর্মা, ভারতের নবম রাষ্ট্রপতি।
২০০০ - জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
২০০৪ - হরিধন মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০১৯ - সু লিয়ন, মার্কিন অভিনেত্রী।
২০২০ - আব্দুল কাদের, বাংলাদেশি অভিনেতা।
২০২১ - নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু।
২০২৪ - মনোমোহন সিং, প্রখ্যাত অর্থনীতিবিদ ও ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১২:১২:২৯   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নবাগত ইউএনওর সাথে মাদ্রাসা প্রধানদের শুভেচ্ছা বিনিময়
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ৩০ এপ্রিল শুরু হচ্ছে
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ফরিদপুরে আগুন দিয়ে কিশোর হত্যার অভিযোগ
,ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড
জামালপুরে বন্য বানরের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী, দ্রুত উদ্ধারের দাবি
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ