দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে: পররাষ্ট্র উপদেষ্টা
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪



দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে: পররাষ্ট্র উপদেষ্টা

গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, ‘চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কাটিয়ে উঠবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।’

ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুনগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।’

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়েছে তৌহিদ হোসেন বলেন, ‘সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দরিদ্রতা কাটিয়ে ওঠা সম্ভব।’

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪২   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
রাজধানীর উত্তরার রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী
প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১,২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪ জন।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র ২য় সভা অনুষ্ঠিত
বোয়ালমারীতে মরা মুরগি বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মানববন্ধন, উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রতিপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ