বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪



বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে: এনবিআর

পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট সম্পর্কে সচেতনতা বাড়াতে ভ্যাট দিবস পালন করা হয়। এজন্য সোশ্যাল মিডিয়া, টিভি বিলবোর্ডে ভ্যাট সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে।’

দেশকে গড়তে রাজস্ব আদায়ের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, গত জুলাই অভ্যুত্থানে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়েছে। এরপর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এ পরিস্থিতিতে পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে।

নিত্যপণ্যে ছাড় দেয়ার পর পরই প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। তবে সব জায়গায় পুরোপুরি সুফল মেলনি। কিন্তু ডিম-আলুর বাজারে সুফল দেখা গেছে। তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে জানিয়েছেন ব্যবসায়রী। দাম কমাতে চেষ্টা চলমান রয়েছে।

দাম সহনীয় করতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, বাজারে অনিয়মের প্রতিবাদ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকারের পাশাপাশি জনগণকেও আওয়াজ তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৭   ৩৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ