তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চের (বিএসএলসিটিআর) উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সবশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফজল করিম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৩   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ