নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্‌টওয়্যারের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আজ ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫ টি সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এ. জে. এম. সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

পরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:১৩   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃস্থাপন করতে চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না - খাদ্যমন্ত্রী
সালথায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের হাফসার
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ