মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস

প্রথম পাতা » খেলাধুলা » মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



মাঠে ফিরেই রিয়াল মাদ্রিদকে জয় উপহার দিলেন ভিনিসিয়ুস

চ্যাম্পিয়নস লিগে টানা দুই ম্যাচ হেরে সেরা আটের লড়াই থেকে অনেকটা দূরে সরে গেছে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচে আতালান্টার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ইতালিয়াম ক্লাবটির বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে আতালান্টাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন দুই ব্রাজিলিয়ান সুপার স্টার ভিনিসিয়ুস ও রদ্রিগো। রিয়ালের হয়ে এমবাপ্পে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস একটি করে গোল করেন।

এদিন ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এমবাপ্পে। দশম মিনিটে ব্রাহিম দিয়াসের পাস বক্সের মুখে নিযন্ত্রণে নেওয়ার মাঝেই রক্ষণের শেষ বাধা টপকে, কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি তারকা। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বিশ্বকাপজয়ী তারকার মোট গোল হলো ৫০টি।

চার মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এমবাপ্পে তবে এবার তার বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণে ভীতি ছড়াতে থাকে আতালান্টা। প্রথম ৩৫ মিনিটের মধ্যে গোলের জন্য রিয়ালের চেয়ে বেশি সাতটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে তারা, যদিও গোলরক্ষক থিবো কোর্তোয়ার তেমন কঠিন পরীক্ষা নিতে পারছিল না দলটি।

এর মাঝেই বড় একটা ধাক্কা খায় স্প্যানিশ জায়ান্টরা। চোট পেয়ে ৩৬তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

প্রথমার্ধ শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড কেবল বাকি। সেই সময়ে বক্সে প্রতিপক্ষের জিয়াদ কোলাসিনাচকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অহেলিয়া চুয়ামেনি আর পেনাল্টি পায় আতালান্টা। দারুণ স্পট কিকে সমতা টানেন বেলজিয়ান ফরোয়ার্ড দে কেটেলার।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও বিধ্বংসী হয়ে ওঠে স্বাগতিকরা। তিন মিনিটের মধ্যেই দুটি আক্রমণ করে আতালান্টা। ৫৪তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা, বক্সের বাইরে থেকে লুকমানের শট ঝাঁপিয়ে ফেরান কোর্তোয়া। তবে এরপরই হোঁচট খায় আতালান্টা।

৫৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে দলকে ফের এগিয়ে নেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে আসা বল বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তিন মিনিট পর দলের ব্যবধান ৩-১ করেন ইংলিশ ফুটবলার বেলিংহ্যাম। ভিনিসিয়ুসের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে এক ঝটকায় প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে নিচু কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেলিংহ্যাম।

এরপর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে আতালান্টা। সফল্য পেতেও দেরি করেনি তারা। ৬৫তম মিনিটে বক্সে লুকাস ভাসকেসের বাধা সামলে নিচু জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড লুকমান। সমতায় ফেরার জন্য সফরকারীদের আরও চেপে ধরে আতালান্টা।

তাদের আক্রমণের তোড়ে কোণঠাসা হয়ে পড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অনেক সুযোগ নষ্টের ভিড়ে একেবারে শেষ সময়েও পরিষ্কার সুযোগ পায় তারা; কিন্তু কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন মাতেও রেতেগি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এতে চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচ খেলে ৬ জয়ে ১৮ নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১৫   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


স্পেনের বিপক্ষে কেপ ভার্দের স্মরণীয় ড্র
৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
দুইবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের দুর্দান্ত ড্র
জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত প্রথমবার খেলতে আসা কুরাসাও
তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের সহজ জয়
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
তুরস্ককে হারিয়ে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
বসনিয়ার সঙ্গে ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ