শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা

প্রথম পাতা » খেলাধুলা » শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪



শেষ বলের নাটকীয়তায় সিলেটকে হারাল ঢাকা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট। এদিন ৪১২ তুলেছে দুই দল। তবে শেষ বলের নাটকীয়তায় জয় পেয়েছে ঢাকা বিভাগ।

বুধবার (১১ ডিসেম্বর) আগে ব্যাট করে ঢাকাকে ২০৬ রানের বড় লক্ষ্য দেয় সিলেট বিভাগ। জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। এতে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানের মাথায় অধিনায়ক সাইফ হাসানকে হারায় ঢাকা। ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলীও। এরপরই ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪৬ বলে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ৯৪ রান করে ফেরেন সাজঘরে। ইনিংসটিতে ৬টি চার ও ৮টি ছক্কার মার মেরেছেন।

শেষ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৫ রান। তবে তুফায়েল আহমেদের করা শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে জয় এনেদেন শুভাগত হোম চৌধুরী।

এর আগে ব্যাটিংয়ে নেমে টুর্নামেন্টর প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জিসান আলম। জিসানের ১০০ রানের ইনিংস ছাড়া ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১৭ বলে ৩০ রান করেন তৌফিক খান তুষার। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় পুঁজি পায় সিলেট।

বাংলাদেশ সময়: ১৬:১২:৩১   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ