পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ভষ্মীভূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ভষ্মীভূত
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান ভষ্মীভূত

জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে গতরাতে আগুনে পুড়ে ৮ টি দোকান ভষ্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।কিন্তু ততক্ষণে মুদি, মোবাইল, ইলেক্ট্রনিক্সসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরে দোকান থেকে তারা কোনো মালই বের করতে পারেননি। তারা দাবি করেন, এতে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৯   ৩৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের নিরাপত্তায় মাঠে ৬ প্লাটুন বিজিবি
টুকুর বাড়িতে অগ্নিসংযোগের জেরে পাবনার বেড়ায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক ১৭৫, জব্দ সাড়ে ৪ কোটি টাকার পণ্য
মধুখালীতে ফেসবুক পেজে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সন্মেলন
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের
জিয়াউর রহমানের হাতেই আধুনিক সেনাবাহিনীর ভিত্তি স্থাপিত হয়: রিজভী
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ