পাটখাতে সংকট সৃষ্টিকারীদের সতর্ক করলেন পাট উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটখাতে সংকট সৃষ্টিকারীদের সতর্ক করলেন পাট উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪



পাটখাতে সংকট সৃষ্টিকারীদের সতর্ক করলেন পাট উপদেষ্টা

বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাট মজুতকারীদের সতর্ক করে বলেছেন, পাট খাতে যে কোন ধরনের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেপিডিসি) মিলনায়তনে ৬ দিনব্যাপী পাট মেলা ও প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেপিডিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা।

শেখ বশিরউদ্দীন বলেন, “কিছু ব্যবসায়ী পাট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। বাজার স্বাভাবিক রাখতে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।” তিনি দেশী-বিদেশী গ্রাহকদের চাহিদার ভিত্তিতে উন্নতমানের পাট ও পাটজাত পণ্য উৎপাদন করতে যত্নশীল হতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বের কথা তুলে ধরে উপদেষ্টা উন্নতমানের পাটপণ্য উৎপাদনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ভর্তুকিতে চালানো এই খাত যেন আরও দুর্বল হয়ে না পড়ে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পাটখাত ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পাটখাতকে পুনরুজ্জীবিত করতে এবং এই খাতের সঙ্গে জড়িতদের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩০   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ