আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



আ.লীগের চরিত্র বদলায়নি, এখনও ষড়যন্ত্র করছে: জামায়াতে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি। তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমির বলেন, দেশের মানুষের ওপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলীক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। একইসঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি-সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় জামায়াত ক্ষমতায় গেলে কী করবে, সে পরিকল্পনাও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত বৈষম্যহীন রাষ্ট্র গড়বে। যেখানে অনিয়ম-দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না। এটাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১১   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ