লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি

যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি সরকারি খরচে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে ৮৫ জন বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ১৬টি ফ্লাইটে করে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১০৪৮ জন বাংলাদেশি। সরকারি ব্যয়ে তাদের দেশে আনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আনা এসব বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) কর্মকর্তারা। আইওমে’র পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এতে আরও বলা হয়, বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে ররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে চলমান অস্থিরতায় ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বাংলাদেশের বৈরুত দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৪   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ