জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪



জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এক সপ্তাহ পর উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তারের সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি আর রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি আর সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, ‘সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামন্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর অবধি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।’

উওরাঞ্চলে চলতি মাসের ১৯ বা ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ বিস্তার করতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘আপাতত রাজশাহী, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় শৈত্যপ্রবাহ না পড়লে ১০ ডিগ্রি অথাবা এর কাছাকাছি আসতে পারে।’

গত বছরেরর মতো এবছর কুয়াশার পড়ার সম্ভাবনা রয়েছে জানিয়েছে বজলুর রশিদ বলেন, ‘কুয়াশার কারণে শীতের পরিমাণ বেশি থাকতে পারে। জানুয়ারিতে তিন-চার ডিগ্রিতে তাপমাত্রা কমে আসতে পারে।’

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৩   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ