দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক

প্রথম পাতা » আন্তর্জাতিক » দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট মেম্বাররা।

সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি জানিয়েছে, অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট মেম্বারের ভোটের প্রয়োজন হবে।

এই প্রস্তাব পাস করতে হলে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের ৮ এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। এর ফলে, ইউনের রাজনৈতিক ক্যারিয়ার বড় সংকটের মুখে। গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৫   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ