পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩

প্রথম পাতা » খুলনা » পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



পরকীয়ার জেরে এক প্রেমিকের হাতে আরেকজন খুন, গ্রেপ্তার ৩

যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে মনিরাপুরের শ্যামনগর গ্রামে অভিযান করে ঘটনায় জড়িত ২ সদস্যকে আটক করা হয়। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ধারালো কুড়াল, মোটরসাইকেল, আসামিদের ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে নিহত জহিরুলের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।

আাসামিরা হলেন- মনিরামপুরের শ্যামনগর গ্রামের হবিবুর মোল্লার ছেলে সফিকুল ইসলাম (৪৩), একই গ্রামের মফিজুর রহমানের ছেলে মামুন হোসেন (২৩) ও জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগম (৩৩)।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর সকাল ৬টার সময় মনিরামপুরের নেহালপুরগামী পাকা রাস্তার বিলের পাশে বাটবিলা নামকস্থানে কোনাকোলা বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় আঘাত করে জহিরুলকে হত্যা করে। ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিহতের স্ত্রী সাইফুর নাহার বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে যশোর ডিবি পুলিশের একটি টিম এ হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , নিহত জহিরুল কোনাকোলা বাজারে টিউবওয়েলের ব্যবসা করতেন। জহিরুলের সঙ্গে শ্যামনগর গ্রামের জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এর আগে মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ স্থানীয় আরেক ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গেও প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। বিষয়টি শফিকুল জানতে পারে এবং মর্জিনা বেগমের সঙ্গে শফিকুলের দূরত্ব তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম প্রতিশোধ নিতে জহিরুলকে হত্যার পরিকল্পনা করে। শফিকুল সহযোগী মামুনসহ ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার সময় কোনাকোলা বাজারে মোটরসাইকেল দাঁড় করিয়ে ধারালো কুড়ালের আঘাতে জহিরুলকে হত্যা করে লাশ ও মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রাখে। মর্জিনাকেও থানা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১২:২৯:২৬   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির
বৈষম্যহীন দেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
মেহেরপুর সীমান্তে ৪ জনের পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
খুলনায় অর্থনৈতিক শুমারিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী
পুশইন: দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়
বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ