চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ রবিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চীন-বাংলাদেশের মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে বিএনপির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন ড. মঈন খান।

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাব্য পরিবর্তনের প্রসঙ্গও এ বৈঠকে উঠে এসেছে বলে জানা গেছে।

এর আগে গত শনিবার ড. মঈন খানের গুলশানের বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বাংলাদেশ সময়: ২২:২০:৪৯   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
একাত্তরের পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ
লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ