বাংলাদেশ শিশু একাডেমিতে বিজয় দিবস উদযাপিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ শিশু একাডেমিতে বিজয় দিবস উদযাপিত
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



বাংলাদেশ শিশু একাডেমিতে বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। আজ সোমবার বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংগ্রামের কথা স্মরণ ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, একটি দেশের স্বাধীনতা অর্জন করতে হলে সে জাতিকে অনেক জীবন দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। ১৯৭১-এর সেই ত্যাগ আর জীবন বিসর্জনের ইতিহাস আমাদের প্রজম্মকে জানাতে হবে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকের শিশুদের শোনাতে হবে। অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করতে গেলে চলার পথে আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে। শিশুদের জন্য আগামীদিনের একটি সুন্দর বাংলাদেশ এবং বাসযোগ্য পরিবেশ দিয়ে যেতে পারি সেই অঙ্গীকারও আমাদের করতে হবে।

শিশুরা এদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, শিশুদের উন্নয়নে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ডে-কেয়ার ব্যবস্থা গ্রাম পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে শিশুরা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান, দু’জন শিশুশিল্পী সারা তারিক ও কাওসার বিন মামুন বক্তৃতা করেন।

আলোচনা সভা শেষে সিনিয়র সচিব শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৭   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ