পাকিস্তানে মহান বিজয় দিবস উদযাপিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে মহান বিজয় দিবস উদযাপিত
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪



পাকিস্তানে মহান বিজয় দিবস উদযাপিত

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

আজ সোমবার দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকায়প্রাপ্ত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়। দূতাবাস প্রাঙ্গণে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোরয়ান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু হয়।

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনায় অন্যান্যের মধ্যে উপ-হাইকমিশনার মো. আমিনুল ইসলাম খাঁন বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটসহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।

এ ছাড়া, মহান বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিশু-কিশোরসহ সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৮   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কায় বাড়ল তেলের দাম
ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি
উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ