খাগড়াছড়িতে সেলাই মেশিন, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে সেলাই মেশিন, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



খাগড়াছড়িতে সেলাই মেশিন, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

জেলায় আজ তৃণমূল পর্যায়ের পিছিয়েপড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিশুদের মধ্যে সেলাই মেশিন, শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে খাগড়াছড়ি শহরের পুলিশ লাইন্স স্কুলের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রি বিতরণ করা বিতরন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মাত্রা’ আয়োজিত এ অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ১২জন নারীকে জনপ্রতি একটি সেলাই মেশিন, একশ’ জনকে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনের ৩৫জন অনাথ শিশুর মধ্যে একবছরের শিক্ষা উপকরণ, ৫৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীর মধ্যে পোশাক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪৭   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
‘সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড’
খেলাধুলাকে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার - অর্থমন্ত্রী
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী
চট্টগ্রামে গ্যাসের জন্য অটোরিকশার চালকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ