বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই: দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই: দুদু
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



বিচারের মুখোমুখি করতেই শেখ হাসিনাকে ফেরত আনতে চাই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছে, বিএনপি মাঠে নেমেছে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে। ফ‍্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতকে গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান তিনি।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি।’

সাংগঠনিক সভায় বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহবায়ক বৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১২:৫৬   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এমএসএফ’র আন্তর্জাতিক প্রতিনিধি দলের সাক্ষাৎ
দুই জেলার নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ