ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির কমিটি গঠন

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ১৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের এডভোকেট লাউঞ্জে বুধবার এই কমিটি ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা। এই সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এডভোকেট এবিএম হামিদুল মিসবাহকে সভাপতি ও এডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে করা এই কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একজন বিচারপতিসহ ১৫ জন।

কমিটির আটজন সহ-সভাপতি হলেন-এডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, এডভোকেট গাজী মো. মহসীন, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট আবদুল কাদের ভূঁইয়া, এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট মিয়া মো. কাওসার আলম সমীর, এডভোকেট শাহ আলম ইকবাল ও এডভোকেট আতাউর রহমান।

কমিটির তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- এডভোকেট আব্দুর রাজ্জাক রাজু, মুহাম্মদ তফাজ্জল হোসেন পাটোয়ারী ও আহসানুল হক চৌধুরী টিটু।

কমিটিতে এডভোকেট ফেরদৌসি আক্তার কল্পনাকে অর্থ সম্পাদক ও প্রজ্ঞা তাপসী খানকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

আটজন সহ-সাধারণ সম্পাদক হলেন-এডভোকেট ড. নুরুন নাহার নুপুর, এস এম আবুল কালাম আজাদ, জিসান মাহমুদ, আশিকুর রহমান, বশির উল্লাহ, দেলোয়ার হোসেন, শাহ নেওয়াজ শুভ ও এডভোকেট খালেদ মোশাররফ রিপন।

কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন-সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেদওয়ান রানজীব, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামাল হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক আরিফুল হক রোকন, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বেলায়ত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন রুমেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন তরফদার।

বাংলাদেশ সময়: ১৭:২২:০৫   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ