দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



দীর্ঘ ছয়মাস পর ডোয়াইল পরিষদে ভিজিডি চাল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ মাস পর ভিজিডি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গণ হতে তিনশত ৫৭ জন কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য আজাহার আলী, মহিলা মেম্বার ডলি আক্তার সহ আরও অনেকেই।

এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন পরিষদে অনুপস্থিত থাকায় তিনি মুঠোফোনে জানান, দীর্ঘদিন চেয়ারম্যান মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চাল বিতরণ করা হয়নি। নতুন দায়িত্ব পেয়ে বকেয়া ৬ মাসের মধ্যে ৩ মাসের চাল বিতরণ করা হচ্ছে। বাকি চাল পরবর্তীতে উত্তোলন করে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে বলে জানান তিনি।

এছাড়াও ইউপি সচিব রফিকুল ইসলাম রফিক ও ইউপি সদস্য আজাহার আলী বলেন, দীর্ঘদিন পর পরিষদের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আজ ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। সকলের সার্বিক সহযোগীতায় পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে। চাল বিতরণকালে ইউপি সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১২:১৯   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ