ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেওয়ায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেওয়ায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪



ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেওয়ায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আজ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’

পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বই ‘আর্ট অফ ট্রায়াম্ফের’ একটি অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন।

বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১০   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
স্বাধীনতা আমাদের আত্মপরিচয় ও গর্ব: এমপি মান্নান
ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ: ধর্মসচিব
অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
মহাষ্টমী পুণ্যস্নান: লাখো ভক্তের পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ