জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি। আমাদের প্রচেষ্টা থাকবে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি হতে না পারে ও ঐক্যের দেয়ালে কেউ ফাটল ধরাতে না পারে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ১০০ বছর পরেও যেন ‘জুলাই অভ্যুত্থান’ মানুষের স্মরণে থাকে, তেমন কাজ হাতে নেওয়া হয়েছে। ১ লাখ মানুষের সাক্ষাৎকার নিয়ে তৈরি করা হবে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতির বিকাশ নিয়েও কথা বলেন।

তিনি বলেন, শুধু বাঙালি সংস্কৃতির বিকাশ নয়; বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় সংস্কৃতি সংস্কার কমিশন। প্রয়োজনে নীতিগত পরিবর্তনে অংশীজনদের সঙ্গে আলোচনা করবে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬:২৪:২০   ২৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
ময়মনসিংহ ও নেত্রকোণা সীমান্তে ৫ মানব পাচারকারী আটক
নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা
পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ