হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রথম পাতা » চট্টগ্রাম » হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪



হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল। এর আগে এ দিন সকালে মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী (২২-২৪ ডিসেম্বর) এই কৃষি প্রযুক্তি মেলায় শস্য চিত্রে জাতীয় পতাকা ও হাজীগঞ্জ উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপণ্য তৈরিসহ বেশ কয়েকটি স্টল দেয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান রাজিয়া, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানমের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন পাটওয়ারী, আবুল বাসার সরকার, চন্দন কুমার দাশ, আব্দুস সালাম, আহসানুজ্জামান, ইমন হোসেন, রুহুল আমিন, হাফিজা হায়দার মীম, নাসরিন, শাহদাত হোসেনসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:১২   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
তারেক রহমান বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী: শাহজাহান চৌধুরী
ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী
অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
দলীয়করণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে : জনপ্রশাসন উপদেষ্টা
কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ