ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪



ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের

রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে বলেও জানান তিনি।

গেল শনিবার (২১ ডিসেম্বর) রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেনের সেনারা। যার কারণে দেশটির কাজান শহরের আবাসিক ভবন ও কারখানা ক্ষতিগ্রস্ত হয়।

রোববার এর তীব্র প্রতিবাদ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

টেলিভিশনে সম্প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন বলেন,

যারা যেভাবেই (রাশিয়াকে) ধ্বংস করার চেষ্টা করুক না কেন, তারা আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখে পড়বে এবং আমাদের দেশে যা করার চেষ্টা করছে, তার জন্য অনুতাপ করবে।

এদিকে, রুশ সেনাদের হাতে আটক ইউক্রেনের অনেক যুদ্ধবন্দিকে হত্যা করা হচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে। এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অন্তত ১৪৭ যুদ্ধবন্দীকে হত্যা করেছে রুশ বাহিনী। এর মধ্যে চলতি বছরই হত্যা করা হয়েছে ১২৭ জনকে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ৯ জন বন্দীকে রুশ সেনারা গুলি করে হত্যা করেন।

এরমধ্যেই ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আশার আলো দেখছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার কূটনীতিকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোর আমন্ত্রণ জানানো ও সদস্য করা হবে রাজনৈতিক সিদ্ধান্ত। মিত্রদের জানা উচিত ইউক্রেন জোটটির জন্য কি করতে পারে বলেও জানান জেলেনস্কি।

বাংলাদেশ সময়: ১২:১৯:০২   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ